• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
  • English Version

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ও শনিবার (১৬ মে) সকালে সিদ্ধিরগঞ্জ থানার দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে গত ১৫ মে দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনিতে জনৈক জাবেদের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান চালানো হয়। পরে ১৬ মে সকাল ৭টা ৪৫ মিনিটে ৪নং ওয়ার্ডের কাঁচপুর টার্নিং ঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ।

এসময় গ্রেফতার করা হয় মোঃ ফরিদ (২৫), মোঃ রাব্বি (২৩), মোহাম্মদ শাকিল মিয়া (২৫), হাসিবুর রহমান জুবায়ের (২৯) ও মোঃ ফাহিম (২৫)কে। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, গ্রেফতার হওয়া ফরিদের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts