• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
  • English Version

বন্দরে ৩ নারীসহ ৬ আসামি গ্রেপ্তার

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ পৃথক অভিযানে ৩ নারীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মদনপুর ইউনিয়নের একতা মার্কেট এলাকার হাজী শহিদুল্লাহ মিয়ার ছেলে সবুজ শেখ (৩৫), একই ইউনিয়নের চাঁনপুর এলাকার লিটন মিয়ার ছেলে রাব্বি হাসান (৩২), বন্দর থানার ১নং ডিসি মিলস এলাকার নূর আলম মিয়ার স্ত্রী ডলি বেগম (৩৮), কেওঢালা এলাকার নুরু মিয়ার স্ত্রী রানু বেগম (৪২), একই এলাকার আব্দুল হালিমের স্ত্রী রিমা আক্তার (৩৭) এবং কদমতলী এলাকার বারেক সিকদারের ছেলে জামাল সিকদার সুমন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৫ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts