• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
  • English Version

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় করিম মিয়া (৪৬) নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন।

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন


লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় করিম মিয়া (৪৬) নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন।গত সোমবার রাতে লেবাননের মাইফাদুন এলাকায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ড্রোন হামলার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত করিম মিয়ার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে হরনখোলা গ্রামে। তার বাবার নাম কাজম আলী । নিহত করিম লেবাননে একটি মুদির দোকানে চাকরি করতেন। মঙ্গলবার রাতে নিহতের পরিবারের পক্ষ হতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রায় ১২ বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তিনি। তার আয়ের ওপরই নির্ভরশীল ছিল পরিবারটি। দুই ভাইয়ের মধ্যে করিম শেখ ছিল ছোট। সংসার জীবনে রাহিম নামে ১৩ বছরের ছেলে এবং নুসরাত নামে ১৮ মাসের এক মেয়ে রয়েছে তার।
গতকাল মঙ্গলবার বিকেলে তার মৃত্যুর খবরে গ্রামে শোকের ছায়া নেমে আসে।
এর আগে লেবাননে অবস্থানরত সাতক্ষীরার দুইজন মারা যান বলে জানা গেছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts