• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

‘রহিম রূপবান’ খ্যাত অভিনেতা পরান বাবু স্মরণে দোয়া ও মিলাদ

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

[ad_1]

আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আব্দুস ছোবহান (পরান বাবু)-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) নারায়ণগঞ্জের বন্দর রেললাইন এলাকার নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গুণগ্রাহীরা অংশ নেন। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মাঝে তবররুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৯ মে সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা। একই দিন বাদ আছর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, মৃত আজিম খান ও তারা বিবির সন্তান আব্দুস ছোবহান শিল্পাঙ্গনে পরিচিত ছিলেন ‘পরান বাবু’ নামে। তার শিল্পী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মা। মায়ের উৎসাহেই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। পরবর্তীতে ‘রহিম রূপবান’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন তিনি।
মহাকবি কায়কোবাদ-এর রক্ত সম্পর্কীয় এই শিল্পী একসময় চলচ্চিত্রের রঙিন জগত ছেড়ে নারায়ণগঞ্জের বন্দরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্ত্রী মাতুন বিবিকে নিয়ে গড়ে তোলেন সংগ্রামী সংসার জীবন।
সংসারের চাকা সচল রাখতে একপর্যায়ে তিনি আদম ব্যবসার সঙ্গে যুক্ত হলেও জীবনের শেষ সময়ে তাকে চরম দারিদ্র্য ও জটিল রোগব্যাধির সঙ্গে লড়াই করতে হয়েছে। তিন কন্যা ও এক পুত্র সন্তানকে নিয়ে অনেকটা নিভৃত জীবন কাটে তার শেষ দিনগুলো।
যে মানুষটি একসময় অভিনয়ের মাধ্যমে হাজারো দর্শককে আনন্দ দিয়েছেন, জীবনের শেষ অধ্যায়ে তাকেই বিদায় নিতে হয়েছে নীরব কষ্ট আর এক বুক হাহাকার নিয়ে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category