
নারায়ণগঞ্জের বন্দর থানায় পৃথক সিআর মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর স্কুলরোড এলাকার জামাল মিয়ার ছেলে রাকিব (৩২) এবং ফরাজীকান্দা এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে ইসলাম (৩৬)। তারা উভয়েই পৃথক সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১০ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযানে বন্দর থানার এএসআই হাবিব, এএসআই জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তীতে সোমবার (১১ মে) দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।