• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

কাব্যছন্দ সাহিত্য ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন ডালিম

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন


সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও এর মুখপত্র সাহিত্য সাময়িকী কাব্য ছন্দ এর অভিষেক, ৩য় বর্ষ পূতি, কাব্য ছন্দ সাহিত্য ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ কবি, সাংবাদিক, সংগঠক ও দৈনিক ডান্ডিবার্তা বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিমকে প্রধান অতিথি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জাতিসওার কবি মুহম্মদ নুরুল হুদার কাছ থেকে ক্রেস্ট তুলে দেন। 

 

শনিবার (৯ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

উক্ত অনুষ্ঠানে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার, বাংলা একাডেমি’র জীবন সদস্য- মু: জালাল উদ্দিন নলুয়া। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি,গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো: আমির হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি, শিক্ষক ও প্রবীন সাংবাদিক রণজিৎ মোদক, সাহিত্য সাময়িকী কাব্য কথা এর সম্পাদক ও প্রকাশক পুঁথি সম্রাট জালাল খান ইউসুফী,জেনারেশন পিপিএ এর পাবলিকেশন ও সাহিত্যিক ও সংগঠক মো: মাজহারুল ইসলাম কিসলু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতালেব ও কবি ও আলোচক করীম রেজা। 

স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা শেষে সামাজিক, মানবিক সেবামূলক কাজে সাহিত্য, কর্মদক্ষতায়, সাংগঠনিক দক্ষতায় ও নারী উদ্দ্যোক্তা দের কাজের প্রতি উৎসাহিত করতে মোট ২০ জনকে কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী ৬ জনের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরিশেষে কাব্যছন্দ এর কার্যকরী কমিটি (২০২৬-২০২৯ খ্রী:) এর ১৭ সদস্যদের নাম ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি হলেন মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। কমিটি ঘোষণার পর ৩ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

 

 

 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts