• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

যাত্রীবাহী ভুয়া ‘র‍্যাব’ পরিচয়ে ডাকাতির চেষ্টা,আটক ২

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

[ad_1]

ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী একটি বিআরটিসি বাসে ভুয়া ‘র‍্যাব’ পরিচয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে যাত্রীদের সাহসিকতা ও এক ব্যবসায়ীর বিচক্ষণতায়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে গেছে।

 

শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটককৃতরা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আতর আলীর ছেলে আক্তারুজ্জামান (৪৭) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তাজুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৩০)।

 

জানা গেছে, মুন্সীগঞ্জের ব্যবসায়ী শেখ মাসুম প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে বিআরটিসি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথে মাওতাইল এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বাসটির গতিরোধ করে।

 

তারা ব্যবসায়ী শেখ মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে দাবি করে তাকে বাস থেকে নামানোর চেষ্টা করে। এ সময় পরিস্থিতি সন্দেহজনক মনে হলে শেখ মাসুম বাসের ভেতরেই চিৎকার করে যাত্রীদের উদ্দেশ্যে জানান, তিনি একজন ব্যবসায়ী এবং তার কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভুয়া পরিচয়ে এসব ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে এসেছে।

 

তার চিৎকারে বাসের অন্য যাত্রীরা সতর্ক হয়ে ওঠেন এবং সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলেন। এতে ভুয়া ‘র‍্যাব’ পরিচয়দানকারী চক্রের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের কয়েকজন দ্রুত পালিয়ে যায়।

 

পরে যাত্রীদের সহায়তায় আক্তারুজ্জামান ও আমিরুল ইসলামকে আটক করা হয়। এরপর বাসের যাত্রীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category