• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
  • English Version

গোগনগরে তিন দফা দাবিতে মানববন্ধন

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন


নারায়ণগঞ্জ সদরের গোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব মসিনাবন্দ এলাকার সেমাই ফ্যাক্টরি সংলগ্ন মসজিদ গলি রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, রাস্তা সংস্কার এবং সোলার স্ট্রিট লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

 গোগনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সেমাই ফ্যাক্টরি মসজিদ গলিতে শুক্রবার (৮ মে) সকালে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

 

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি এবং দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা বলেন, পূর্ব মসিনাবন্দ (মসজিদ গলি) একটি জনবহুল এলাকা হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও স্থানীয় বাসিন্দারা মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। গোগনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কাজ হয়নি বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ নেমে আসে। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া জমে থাকা পানির কারণে ডেঙ্গুসহ বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি বাড়ছে বলেও জানান তারা।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তাগুলোর বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে স্থানীয়দের। তাই দ্রুত রাস্তা সংস্কার এবং গুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপনের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, “জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts