• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামি সানোয়ার গ্রেপ্তার

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঋণ-খেলাপি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার (৯ মে) রাতে সোনারগাঁয়ের নয়াপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন সোনারগাঁ থানার এসআই হারুন অর রশিদ।

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের বরগাও চেয়ারম্যানপাড়া এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে ও তানিয়া টেক্সটাইল মিলসের মালিক মোঃ সানোয়ার হোসেন (৬০)-এর বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কাঁচপুর শাখায় একাধিক ঋণ-সংক্রান্ত মামলা রয়েছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের সেশন নং- ১২৯০/২৫ মামলায় ১ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড ও ১ বছরের কারাদণ্ড এবং সেশন নং- ৬৩২/২৫ মামলায় ৮৬ লাখ ২ হাজার টাকা অর্থদণ্ড ও আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুই মামলায় মোট অর্থদণ্ডের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ২ হাজার টাকা।

এছাড়াও তার বিরুদ্ধে ৪ লাখ ১৫ হাজার ৯৮০ টাকার একটি অর্থঋণ মামলা (মামলা নং- ২৮৯/২৫) এবং আরও দুটি সিআর মামলা রয়েছে। ওই দুই মামলায় দাবিকৃত অর্থের পরিমাণ প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা। সব মিলিয়ে ইসলামী ব্যাংক কাঁচপুর শাখার কাছে তার মোট দেনার পরিমাণ প্রায় ৪ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ঋণের টাকা পরিশোধ না করে আত্মগোপনে ছিলেন সানোয়ার হোসেন। একই সঙ্গে ইসলামী ব্যাংকের এইচপিএসএস বিনিয়োগের আওতায় থাকা মেশিনারিজ গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলাও দায়ের করা হয়।

এর পরিপ্রেক্ষিতে সোনারগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সোনারগাঁ থানার এসআই হারুন অর রশিদ বলেন, “বিভিন্ন প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নয়াপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মোঃ সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts