• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত নারায়ণগঞ্জের অপরাধ জগতে মাস্টার দেলুর প্রতিচ্ছবি জাহিদ  নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৬ ফতুল্লায় বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে বৃদ্ধার মৃত্যু Ice Casino στην Ελλάδα: Οδηγός επιβίωσης και κερδοφορίας με ανθρώπινη πινελιά Ice Casino: Ο απόλυτος οδηγός για παίκτες στην Ελλάδα — Προβλήματα, Λύσεις και Συμβουλές ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার ‘পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে’ সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪৫ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা থানার দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৬

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার ( ৮ মে) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৬”। সম্মিলিত এ উদ্যোগে অংশ নেয় “লজিক অফ বাংলাদেশ” , “লাল সবুজ সোসাইটি” এবং “এসো আলোর সন্ধানে যুব সংগঠন” 

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক (Global Climate Strike) হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের একটি আন্তর্জাতিক আন্দোলন। এর মূল উদ্দেশ্য হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং নীতিনির্ধারকদের ওপর চাপ সৃষ্টি করে জলবায়ু সুবিচার নিশ্চিত করা।

এই কর্মসূচির মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, বৈশ্বিক উষ্ণতা হ্রাস, পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হবে। আয়োজকরা আশা করছেন, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ জলবায়ু আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

আয়োজনটির যৌথ সমন্বয়ে “লাল সবুজ সোসাইটি” এবং “এসো আলোর সন্ধানে যুব সংগঠন” এর প্রতিনিধির পাশাপাশি উপস্থিত ছিলেন লজিক অফ বাংলাদেশ এর ফাউন্ডার ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts