• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

বন্দরে সম্পত্তি লিখে নিয়ে মা ও ছোট ভাইকে বাড়িছাড়া 

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে সম্পত্তি লিখে নেওয়ার পর বৃদ্ধা মাকে মারধর করে ছোট ভাইসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে।

বুধবার (৬ মে) দুপুরে ভুক্তভোগী জামিলা বেগম (৭৫) বাদী হয়ে বন্দর থানায় তার ছেলে আব্দুর রহমান, আওয়াল ও মেয়ে সামসুর নাহারসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, জামিলা বেগমের স্বামী কাশেম মিয়া মৃত্যুবরণ করার পর তিনি পারিবারিক সমঝোতার ভিত্তিতে তার পৈত্রিক সম্পত্তি সন্তানদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নেন। তবে সেই সুযোগে বড় ছেলে আব্দুর রহমান, আওয়াল এবং মেয়ে সামসুর নাহার জালিয়াতির মাধ্যমে সম্পত্তি নিজেদের নামে লিখে নেয় বলে অভিযোগ রয়েছে।

এরপর থেকেই তারা নিয়মিতভাবে জামিলা বেগম ও তার ছোট ছেলে আব্দুল্লাহ (৩২)-এর ওপর নির্যাতন চালাতে থাকে। একপর্যায়ে মারধর করে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

বর্তমানে ভুক্তভোগী মা ও ছেলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts