• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

এবার কাশিপুরে পুলিশের ওপর হামলা করে ৫ জনকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন


র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা আটক ব্যক্তিসহ পাঁচজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৬ মে) বিকেল চারটার দিকে ফতুল্লা মডেল থানার কাশিপুরের হাসেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পুলিশ সদস্য সোলায়মানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে অভিযান চালিয়ে পুলিশ আব্দুল্লাহ ও তার এক সহযোগীকে আটক করে হ্যান্ডকাফ পরায়। একই সঙ্গে লুট হওয়া মালামাল বহনের কাজে নিয়োজিত আরও তিনজনকে আটক করা হয়।

এ সময় খবর পেয়ে জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে ফতুল্লা থানার আরেকটি দল উপ-পরিদর্শক বাশারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা হ্যান্ডকাফ পরা আব্দুল্লাহসহ আটক পাঁচজনকে ছিনিয়ে নিতে সক্ষম হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, হাসেম বাগ এলাকায় স্থানীয় জনি গ্রুপ একটি টিনশেড বাড়ি দখলের উদ্দেশ্যে হামলা ও লুটপাট চালাচ্ছিল। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যানগাড়িতে লুট করা মালামালসহ কয়েকজনকে আটক করে। পরে সংঘবদ্ধ হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য তার কাছে নেই। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

উল্লেখ্য, এর একদিন আগে মঙ্গলবার দুপুরে ফতুল্লার মাসদাইর বোয়ালখালি খাল এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তিনজন র‍্যাব সদস্য কুপিয়ে আহত হন।

দুই দিনের ব্যবধানে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts