• বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ফতুল্লার বাশমুলি এলাকায় যৌথ অভিযান: মাদক, অস্ত্রসহ আটক ১০ শাপলা চত্বরে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -মুফতি মাসুম বিল্লাহ বন্দরে হোসিয়ারি কর্মীর আত্মহত্যা পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা, আটক স্বামী শাপলা চত্বরের শহীদদের হত্যার বিচারের দাবি সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সভা ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু আড়াইহাজারে বাবা-মাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জের আলোচিত চাঁদাবাজ সালাউদ্দিনের রিমান্ড মঞ্জুর টানা বর্ষণে সড়ক ধস, দ্রুত সংস্কার ও গাছ অপসারণে প্রশংসায় ভাসছেন ইউএনও এম এ মুহাইমিন আল জিহান।

বন্দরে হোসিয়ারি কর্মীর আত্মহত্যা

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফাহিম (১৫) নামে এক কিশোর হোসিয়ারি কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( মে) রাতে বন্দর এলাকার রেলী নম্বর গলির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহিম বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামের মো. সুমনের ছেলে। তিনি বন্দরে তার ফুফু নাহিদা আক্তারের বাসায় থেকে স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতেন।

পরিবার পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খাবার খাওয়ার পর ফাহিমের কাজে যাওয়ার কথা থাকলেও তিনি ঘরেই অবস্থান করেন। রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে তার ফুফু কাজ শেষে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে উঁকি দিলে ফাহিমকে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ফুফু নাহিদা আক্তার জানান, কী কারণে ফাহিম ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন। বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts