• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
“নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেফতার” তিস্তা নদীর বিপদসীমার পরিমাপ পরিবর্তন নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক ফতুল্লায় ক্লাস চলাকালে  সিলিং ফ্যান খুলে পড়ে আহত ৫ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে গার্মেন্টস কর্মীর গলাকাটা লাশ উদ্ধার নারায়ণগঞ্জ কলেজে ছাত্র ফেডারেশনের কমিটি পুনর্গঠন নীলফামারীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ১৪ আড়াইহাজারে হত্যা মামলার আসামি ৬ ইউপি চেয়ারম্যান সরকারি সভায় বন্দরের বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান আর নেই ফেসবুকে অটো লাইক পাওয়ার উপায়: বিস্তারিত জানুন

পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা, আটক স্বামী

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন


নরসিংদীর পলাশে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া গ্রামের নূর আলমের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

নিহত রুমি নূর আলমের বাড়ির ভাড়াটিয়া কামাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রুমির স্বামী কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে স্বামী কামাল উদ্দিন রুমিকে মারধর করলে তিনি রাগে অভিমানে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতেই পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কামাল উদ্দিনকে আটক করে পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামীর পরকীয়ার কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts