• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
  • English Version

ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  ফতুল্লা থানাধীন পিলকুনী এলাকার প্রাইমারি স্কুল সংলগ্ন মনি ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. নিরব (২৪), পিতা জনি, মাতা লুনা বেগম, বাসিন্দা পিলকুনী এলাকা; এবং মো. নাহিদ হোসেন (২১), পিতা সাইদুল, মাতা লাভলী খাতুন। নাহিদের বর্তমান ঠিকানা দাপা ইদ্রাকপুর এলাকায় হলেও তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts