• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউসে ডাকাতি

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ অর্থ, স্মার্টফোন এবং প্রায় এক কোটি টাকার ই-মানি লুট করে নিয়ে গেছে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত টি-এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের সাবেক ডিএসও রবিউল আউয়াল পিন্টুর নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল শটগান, পিস্তলসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। তারা কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে সবাইকে জিম্মি করে ফেলে।

প্রতিষ্ঠানের মালিক আল-আমিন জানান, ডাকাতরা ক্যাশে থাকা প্রায় ৭ লাখ টাকা, ৫টি স্মার্টফোন (যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা), সিসি ক্যামেরার ডিভিআরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া লুট হওয়া মোবাইল ফোনগুলোতে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল।

তিনি আরও জানান, সাবেক কর্মচারী রবিউল আউয়াল পিন্টু পূর্বপরিকল্পিতভাবে এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তথ্য আগে থেকেই সংগ্রহ করে রেখেছিল সে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মামলা করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হয়েছে বলেও তারা দাবি করেন।

এ ঘটনায় শনিবার দুপুরে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক।

এ বিষয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category