• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আড়াইহাজারে মাদকসহ আটক ৪ জনকে নিয়ে কারিশমা জুলাই বিপ্লব ছিল জনগণের, কোনো রাজনৈতিক দলের সিড়ি হওয়ার জন্য নয়: প্রভাত ‘ভোটের সম্মান পাকিস্তানি সরকার না দেখানোর কারণেই অনিবার্য হয় মুক্তিযুদ্ধ’ সাংবাদিকদের সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান সাংবাদিক ইউনিয়নের যারা দোকান বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সাখাওয়াত বন্দরের দেউলী চৌরাপাড়া খেলার মাঠ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা ফতুল্লায় অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ১৪০ পিছ ব্যাটারি লুট পশ্চিম শহিদ নগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফতুল্লার পাগলায় ডাকাতির লুন্ঠিত স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩ বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না

বন্দরের দেউলী চৌরাপাড়া খেলার মাঠ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন


বন্দরের দেউলী চৌরাপাড়া খেলার মাঠ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা

নারায়ণগঞ্জের বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষার দাবিতে স্থানীয়দের দীর্ঘদিনের আন্দোলন অবশেষে প্রশাসনের নজরে এসেছে। মাঠটি সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এ নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে এক পর্যায়ে উপস্থিত এক সাংবাদিক দেউলী চৌরাপাড়া খেলার মাঠের বিষয়টি উত্থাপন করেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সমন্বয় করে মাঠটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারকে দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাঠ রক্ষায় জেলা প্রশাসকের এই উদ্যোগের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশাবাদ সৃষ্টি হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts