• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

টানা বৃষ্টিতে বন্দরের নিম্নাঞ্চল প্লাবিত, কৃত্রিম বন্যা

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

[ad_1]

টানা তিন দিনের অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বসতবাড়িতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া, চর ঘারমোড়া, বুরুন্দী, ১নং মাধবপাশা, কান্দীপাড়া, হাজরাদী চাঁনপুর, শান্তিনগর, চর ধলেশ্বরী, কলাগাছিয়া ও মহনপুরসহ একাধিক এলাকায় নতুন করে প্লাবনের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীর পানির স্তরও বেড়ে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

বৈরী আবহাওয়ার প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে দিনমজুর, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। অধিকাংশ সড়ক ফাঁকা দেখা গেছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

 

দক্ষিণ ঘারমোড়া এলাকার বাসিন্দা হাজী জাকির হোসেন বলেন, “সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রধান সড়ক হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে করে কৃত্রিম বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।”

 

অন্য এক বাসিন্দা খাইরুল আলম পাশা জানান, “এ সমস্যা দীর্ঘদিনের। বৃষ্টি হলেই বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এমনকি নামাজ পড়তেও মসজিদে যেতে কষ্ট হয়।”

 

ভুক্তভোগী শিখা আক্তার সায়মা বলেন, “গত ৪-৫ বছর ধরে আমরা এই জলাবদ্ধতার মধ্যে আছি। বৃষ্টি হলেই রান্নাঘরে পানি ঢুকে পড়ে, রান্না করাও সম্ভব হয় না। রাতের বেলায় তো আরও দুর্ভোগ পোহাতে হয়।”

 

এদিকে, দীর্ঘদিন ধরে সমস্যাটি সমাধানের আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category