• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

ফতুল্লার পাগলায় ডাকাতির লুন্ঠিত স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

[ad_1]

ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় ডাকাতির ঘটনার সাথে জড়িত ডাকাত দলের তিন সদস্য কে র‍্যাব-৪-এর সহায়াতায় গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো মোঃ হালিম ওরফে বোচা হালিম (৫২), মোঃ শাহিন খাঁ (৪২) ও মোঃ নয়ন ৩২)।

বুধবার (৩০ এপ্রিল) রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া স্বর্নালংকারের মধ্য সাড়ে ছয় ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করে পুলিশ।

 

 

 এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে 

 হালিম ওরফে বোচা হালিম,মোঃ শাহিন খাঁ

কে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের আটিবাজারস্থ ছায়ানীড় মার্কেট সংলগ্ন নয়ন জুয়েলার্সের দোকানে অভিযান চালিয়ে ছয়(০৬) ভরি আট(০৮) আনা ওজনের স্বর্ণালংকার সহ নয়ন কে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেখানো মতে হুমায়ন কবিরের পাশ্ববর্তী ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের ১০ দিনের বৃহস্পতিবার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

 

উল্লেখ্য যে সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসার গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় কমপক্ষে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় ।

 

পরিবার সূত্রে জানা যায়, ভোরের কিছু আগে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর তারা হুমায়ুন কবিরের কক্ষে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ ও হাত বেঁধে ফেলে।

পরে ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের বিষয়ে জানতে চাইলে পরিবারের সদস্যরা ভয়ে ঘরে থাকা প্রায় দুই লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার তাদের হাতে তুলে দেয়।

এরপর ফজরের আজানের সময় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়।

 

এ ঘটনায় একটি ডাকাতি ফতুল্লা মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category