• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

নারায়ণগঞ্জে মহান মে দিবসে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎শুক্রবার (১ মে) সকাল ৮টায় নগরীর চাষাড়া এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন, মালিকপক্ষের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎র‍্যালি শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব আবুল কালাম। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

‎স্বাগত বক্তব্য দেন বিভাগীয় শ্রম অধিদপ্তরে পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন্স জনাব আফিফা বেগম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার নারায়ণগঞ্জ ৪ এর মোহাম্মদ আসাদুজ্জামান এবংনারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান, নারায়ণগঞ্জ মহানগর বিএসপির সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।

‎সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। তিনি বলেন,শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় থাকলে দেশের শিল্পখাত আরও এগিয়ে যাবে।

‎আলোচনা সভায় মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বিকেএমইএ’র পরিচালক জনাব সালাউদ্দিন আহমেদ শামীম। তিনি শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। অপরদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক জনাব এস.এম. আসলাম। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‎অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ। আয়োজনে ছিল বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জ।

‎মহান মে দিবস উপলক্ষে এই আয়োজন শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বার্তা নতুন করে স্মরণ করিয়ে দেয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category