• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

বন্দরে পুলিশের ওপর হামলা, ছিনতাই হওয়া শর্টগান উদ্ধার

Reporter Name / ১২০ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি সরকারি শর্টগান উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে লিমা-৪ রাত্রিকালীন ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে এএসআই সোহেল রানা ঘটনাস্থল বন্দর থানাধীন পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার হাবিব নগর রোডে গুলু মিয়ার বাড়িতে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ১৪-১৫ জন দুষ্কৃতিকারী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় কনস্টেবল ফয়সাল হোসেন গুরুতর আহত হন। তার ডান হাতের দুটি আঙুল কেটে যায় এবং পেটে গভীর জখম হয়। একই ঘটনায় এএসআই সোহেল রানাও ডান পায়ে আঘাতপ্রাপ্ত হন। হামলাকারীরা ফয়সাল হোসেনের কাছ থেকে সরকারি ইস্যুকৃত একটি শর্টগান ছিনিয়ে নেয়।

খবর পেয়ে থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থলের কাছেই একটি বেল গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া শর্টগানটি উদ্ধার করে।

এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category