• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগ

Reporter Name / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজ এলাকায় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে পৌঁছে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রাকটির প্রায় ১০ ফুট দূরে রক্তের দাগ দেখতে পাওয়ার বিষয়টি ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি ট্রাককে আগুনে পুড়তে দেখেন এবং একই সঙ্গে সড়কের ওপর রক্তের চিহ্নও লক্ষ্য করেন। এতে কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক জুলহাস জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া গেছে, তবে কোনো আহত বা নিহত ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে একটি রেকার এনে পুড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।

 

কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকের চালক বা সহযোগীর কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category