• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

নাসিক প্রশাসকের সঙ্গে নগর যুব কাউন্সিলের মতবিনিময় সভা

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খানের সঙ্গে নগর যুব কাউন্সিলের মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগর ভবনের সভাকক্ষে এ সভার আয়োজন করে নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিল, সহযোগিতায় ছিল সিরাক-বাংলাদেশ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, “নগর যুব কাউন্সিল একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ। নগর উন্নয়নে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, অটোরিকশা লাইসেন্সিং, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশকনিধন এবং মাদকবিরোধী কার্যক্রমে যুব কাউন্সিলরদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

নগর পরিকল্পনাবিদ ইঞ্জি. মোঃ মঈনুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সিরাক-বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার লুৎফা পাঠান নগর যুব কাউন্সিল নির্বাচন ও কার্যক্রম নিয়ে উপস্থাপনা দেন।

নগর যুব কাউন্সিলের সম্পাদক রাকিবুল ইসলাম ইফতি কাউন্সিলের অভিজ্ঞতা, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রশাসকের কাছে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় জানানো হয়, যুব কাউন্সিল গঠনের পর থেকে যানজট নিরসন ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তন সচেতনতা, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, গর্ভবতী নারীদের পুষ্টি সহায়তা, ডেঙ্গু প্রতিরোধ, মশকনিধন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ নানা সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নাগরিক সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে কাজ করছে যুব কাউন্সিল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর কুতুবুল আলম এবং মেডিকেল অফিসার শেখ মোস্তফা আলী। এছাড়া সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত, উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া, নেটওয়ার্ক অফিসার মোঃ কামরান মিয়া এবং বিভিন্ন ওয়ার্ডের যুব কাউন্সিলর ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত বলেন, এ উদ্যোগ ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা অর্জন করেছে। ইউএন-হ্যাবিট্যাট ও ওয়ার্ল্ড আরবান ফোরামের মতো প্ল্যাটফর্মে এ মডেল স্বীকৃতি পেয়েছে এবং ভবিষ্যতে এর কার্যকারিতা আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন।

সভা শেষে নগর যুব কাউন্সিলের মাসিক সভা নিয়মিতভাবে নগর ভবনে আয়োজনের বিষয়ে প্রশাসক সম্মতি দেন। অংশগ্রহণকারীরা যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই ও অংশগ্রহণমূলক নগর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category