• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ

বন্দরে আকিজ সিমেন্ট কোম্পানির গাড়ি চালক গ্রেপ্তার

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ সিমেন্ট কোম্পানির ২০ বস্তা সিমেন্ট ও ট্রাকের ২টি নতুন চাকা আত্মসাতের ঘটনায় ট্রাক চালক ফিরোজ মাহামুদ (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত ফিরোজ মাহামুদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদি এলাকার বিল্লাল মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকায় অবস্থিত আকিজ সিমেন্ট কোম্পানিতে ট্রাক চালক হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ জানায়, গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের লজিস্টিক অফিসার ওয়াজেদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর- ৪৭(৪)২৬।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফিরোজ মাহামুদ আকিজ সিমেন্ট কোম্পানি থেকে ঢাকা মেট্রো-ঊ ১৪-২৬৭৯ নম্বর ট্রাকে করে ২৭০ বস্তা সিমেন্ট (মূল্য প্রায় ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা) লক্ষীপুরের এক ডিলারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে তিনি ২৫০ বস্তা সিমেন্ট সরবরাহ করলেও বাকি ২০ বস্তা সিমেন্ট (মূল্য প্রায় ১০ হাজার টাকা) এবং ট্রাকের ২টি নতুন চাকা (মূল্য প্রায় ৭০ হাজার টাকা) পথিমধ্যে আত্মসাৎ করে বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

পরে তাকে গ্রেপ্তার করে উল্লেখিত মামলায় মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category