• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর সাঁড়াশি অভিযানে নামছে সরকার জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে মনোহরদীতে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে ৩ দিনের আল্টিমেটাম নরসিংদীর রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্র, হত্যা, চাঁদাবাজি ও দস্যুতাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার মাওলানা সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক ৫ মামলায় আইভীর জামিন হবে কিনা জানা যাবে ৩ মে বাচ্চাদের মোবাইল থেকে খেলার মাঠ ও বইয়ে নিয়ে আসতে চাই বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন পিংকী আক্তার দ্রুত আপিল বিভাগের রায় নিষ্পত্তি ও তা কার্যকরের দাবি জানিয়েছেন এমপি আল আমিন সিনেমার থ্রিলার কাহিনীকেও হার মানিয়েছে ফতুল্লার শিশু হোসাইন হত্যা

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে মনোহরদীতে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন


“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলায় পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আজ সকালে উপজেলার নূরে মদিনা রওজাতুল উলুম ছালেহা মাদ্রাসায় ২৫ জন এতিম ও হতদরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালাকচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোয়াজ্জেম হোসেন বুলবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ, স্বাস্থ্য পরিদর্শক সরদার মাসউদ হাছান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সাইফুল ইসলাম এবং অফিস সহায়ক জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সচেতন হতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহের এ ধরনের কার্যক্রম সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts