• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
  • English Version

তোলারাম কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের ‘সন্ত্রাসবিরোধী মানববন্ধন

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ রোড এলাকায় সংগঠনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘সন্ত্রাসবিরোধী মানববন্ধন’ শিরোনামে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ্ মোহাম্মদ ছগির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে 

বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর

কেন্দ্রীয় শুরা সদস্য, সরকারি তোলারাম কলেজের মেধাবী ছাত্র মুহাম্মাদ আলী (শান্ত), কেন্দ্রীয় শুরা সদস্য এইচএম শাহিন আদনান।

নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহাম্মদ আবুল হাশিম।

সহ-সভাপতি এম এম জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ সানভি সহ কলেজ শাখার নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা আজ হুমকির মুখে। প্রতিনিয়ত চলমান সন্ত্রাসী কার্যক্রমের কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তারা অবিলম্বে ক্যাম্পাসগুলোতে সব সংগঠনের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা এবং সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার দাবি জানান।

বক্তারা আরও বলেন, “শিক্ষার্থীরা কলম ছেড়ে অস্ত্রের ঝনঝনানি দেখতে চায় না। আমরা চাই প্রতিটি ক্যাম্পাস হবে মেধা চর্চার নিরাপদ কেন্দ্র।” 

এছাড়াও কক্সবাজার সরকারি কলেজের সভাপতির উপর ছাত্রদল কর্তৃক বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সর্বশেষ দোয়ার মাধ্যমে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করেন।

 মানববন্ধন শেষে কলেজের অধ্যক্ষ মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে সব সময় কলেজ কর্তৃপক্ষকে সোচ্চার থাকার জন্য আহ্বান জানান এবং কলেজ কর্তৃপক্ষের পাশে সব সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি তোলারাম কলেজ শাখা থাকবে এই আশা ব্যক্ত করেন।

অধ্যক্ষ মহোদয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দের সাথে ঐক্যমত পোষণ করেন এবং এমন সকল উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts