• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ

ফতুল্লায় ডাইং কারখানায় চুম্বক দিয়ে গ্যাস চুরি, সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় প্যাটার্ন ফিনিশিং নামের একটি ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

রোববার (২৬ এপ্রিল) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জের একটি দল এ অভিযান পরিচালনা করে। 

তিতাস কর্তৃপক্ষ জানায়, সংযোগটি আমজাদ হোসেন মোল্লার নামে হলেও বর্তমানে এটি ভাড়ায় ব্যবহৃত হচ্ছে।

 

অভিযানে নেতৃত্ব দেন তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন।

 

তিনি জানান, আরএমএস থেকে গ্যাস চুরির সঙ্গে জড়িতরা এখন সাধারণত দিনের বেলায় কাজ না করে রাতে সক্রিয় থাকে। এ কারণে ভিজিল্যান্স টিম ফজরের নামাজের পর থেকেই অভিযান পরিচালনা শুরু করে।

 

তিনি বলেন, “অভিযোগের ভিত্তিতে প্যাটার্ন ফিনিশিং কারখানায় গিয়ে দেখা যায়, আরএমএস রুম তালাবদ্ধ। তবে ফাঁক দিয়ে দেখা যায়, মিটারে তিনটি চুম্বক (ম্যাগনেট) লাগানো রয়েছে, যার ফলে মেকানিক্যাল মিটার ধীরগতিতে চলে। এছাড়া ইবিসি মিটারের পালসও বন্ধ রাখা হয়।”

 

তিনি আরও বলেন, “আমাদের ধারণা, প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল। ইতোমধ্যে মিটার খুলে নেওয়া হয়েছে এবং নীতিমালা অনুযায়ী বিল ও জরিমানা করা হবে।”

 

অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category