• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সাংবাদিক জি এম সুমনে শ্বাশুড়ী আর নেই নগরীরে ময়লার ভাগাড়ে জনদুর্ভোগ চরমে রাষ্ট্রপতিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি সিদ্ধিরগঞ্জে বাজার দখল ও চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ডিজেলের যে পরিমান মুল্যবৃদ্ধি হয়েছে তাতে মুল্যস্ফৃতি ঘটবে না: না’গঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পাটমন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্যের মৃত্যু, জানাজা সম্পন্ন নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পার্ট মন্ত্রী মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান

ডিজেলের যে পরিমান মুল্যবৃদ্ধি হয়েছে তাতে মুল্যস্ফৃতি ঘটবে না: না’গঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন


বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজেলের যে পরিমান মুল্যবৃদ্ধি হয়েছে তাতে মুল্যস্ফৃতি ঘটবে না। তিনি আরও বলেন, মিল ফ্যাক্টরি এবং বিদ্যুতে বেশি বেশি গ্যাস সরবরাহের জন্য এলএনজি নতুন করে আনার উদ্যোগ জ্বালানি মন্ত্রনালয় নিয়েছে।

দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গনে পাট অধিদপ্তরের উদ্যোগে বহুমূখী পাটপণ্য মেলার উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন। 

 

মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ অতিক্রমে প্রায় ৩০ লিটার ডিজেল ব্যবহার করে, ফলে অতিরিক্ত ব্যয় হয় প্রায় ৪৫০ টাকা। এতে ১০ হাজার কেজি পণ্য পরিবহনে প্রতি কেজিতে খরচ বাড়ে প্রায় ৪৫ পয়সা, যা পণ্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হতে পারে না।

 

 

তিনি আরো বলেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির পেছনে অনেক ক্ষেত্রে বাস্তবতার চেয়ে গুজব ও জল্পনাকল্পনাই বেশি ভূমিকা রাখে। এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য যাচাই করে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

 

রপ্তানি খাতে মন্দাভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি হঠাৎ তৈরি হয়নি; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়েছে।

তবে সরকার কম জ্বালানিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণ এবং গ্যাস সরবরাহ বাড়াতে এলএনজি আমদানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

 

মন্ত্রী গণমাধ্যকর্মীদের জানান, বাংলাদেশের পাট বীজ এখনও আসে অন্য দেশ থেকে। আমরা ইতিমধ্যে একটি ক্রাশ প্রোগ্রাম নিয়েছি যাতে স্বল্পতম সময়ে পাট বীজে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়। পাশাপাশি সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নির্দেশনা জারি করা হয়েছে, যাতে পলিথিনের ব্যবহার কমানো যায়।

 

 

কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, কাঁচা পাট রপ্তানির তুলনায় পাটপণ্য তৈরি করে রপ্তানি করলে বেশি মূল্য সংযোজন হয় ও কর্মসংস্থান সৃষ্টি হয়।

এ লক্ষ্য অর্জনে কিছু চ্যালেঞ্জ থাকলেও দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

 

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, বন্ধ পাটকল চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।

এসময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির এবং অনুষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির সহ অন্যান্যরা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts