• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

সোনারগাঁয়ে মাদকবিরোধী মানববন্ধন

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

[ad_1]

 নারায়ণগঞ্জের  জামপুর ইউনিয়নে সর্বসাধারণের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে তালতলা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে সমাজ থেকে মাদক নির্মূল, মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে  সোনারগাঁও উপজেলা শাখার ১নং সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল মুজাহিদ মল্লিক বলেন, মাদক আজ সমাজের জন্য ভয়ংকর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মামুন উপস্থিত থেকে বলেন, মাদক নির্মূলে পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

 মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন,

উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার, সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান,জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল

 ইসলাম সানোয়ার, 

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি গিয়াসউদ্দিন ভুঁইয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

শেষে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts