• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁয়ে মাদকবিরোধী মানববন্ধন  শনিবার জেলা ও মহানগর জাসাসের কর্মী সম্মেলন এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও বন্দরে গৃহপরিচারিকা ধর্ষণ: অভিযুক্ত বাবুল গ্রেপ্তার বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় পথচারী নিহত 20bet en Chile: 100% bono de primer depósito de hasta 90 000 CLP বন্দরে দড়ি সোনাকান্দা সুপার কাপের ফাইনাল সম্পন্ন ফতুল্লায় পরিত্যক্ত বাড়ি থেকে কিশোরের মরদেহ উদ্ধার বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিল অনুষ্ঠিত এ্যাডঃ রেজাউল হোসেন চেয়ারম্যান ও এ্যাডঃ ইয়ারুল ইসলাম মহাসচিব পুনঃনির্বাচিত রাশিয়ায় আলু-আম-শসা রপ্তানি বাড়িয়ে সার-বীজ-কৃষিযন্ত্র আনতে চায় বাংলাদেশ

বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় পথচারী নিহত

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন


নরসিংদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় আজিজুর রহমান (৪৫) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা।

ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার দিক থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাস বাগহাটা মসজিদের সামনে হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থানরত আজিজুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস ও কাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়।

খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পলাতক চালকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts