• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নেত্রকোণার মদনে রাত্রীকালীন চেকপোস্টে ইয়াবাসহ-১ যুবক আটক – IPCSBDPress

Reporter Name / ১৫৫ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১:৫৫ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণার মদনে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাত্রীকালীন চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ।এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়,গত ২১ এপ্রিল রাতে আনুমানিক দেড়টার দিকে মদন থানার এসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ মদন পৌরসভার কেন্দুয়া রোডস্থ বৈশ্য বাড়ির মন্দির রোড এলাকায় মাদকবিরোধী অভিযানের জন্য চেকপোস্ট বসিয়ে ডিউটি করছিলেন।

এ সময় চানগাঁও এলাকা থেকে আসা একটি মোটর সাইকেল যোগে তিনজন আরোহীকে সন্দেহ হলে পুলিশ তাদের থামার জন্য সিগন্যাল দেয়।কিন্তু তারা সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।এ সময় মোটরসাইকেলের পেছনে বসা একজনকে আটক করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়।আটককৃত ব্যক্তি হলেন মদন থানাধীন চানগাঁও চকপাড়া এলাকার রুকুন উদ্দিনের ছেলে ওমর কাজী ওরফে শুভ (২২)।

পরে তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো গোলাপি রঙের ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওমর কাজী শুভ জানান, তিনি প্রায়ই মনিকা কদমশ্রী এলাকার মাহাবুল ওরফে মাহাবুবের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনে নিজ হেফাজতে রেখে বিক্রি করতেন।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন,মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর স্যারের নির্দেশনায় মদন থানায় মাদক,জুয়া ও সকল অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।কোনোভাবেই মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের প্রশ্রয় দেওয়া হবে না।

এ ঘটনায় মদন থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

IPCS News : Dhaka : ​শহীদুল ইসলাম : নেত্রকোণা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category