• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |
  • English Version

নেত্রকোণার পৌরশহরে আগুনে পুড়ে ৪টি দোকান ক্ষতিগ্রস্ত – IPCSBDPress

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন


আপডেটঃ ২:১৫ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণা পৌর শহরের জয়নগর এলাকার হাসপাতাল রোডে আগুনে ৪টি দোকান ও একটি ব্যক্তিগত কার্যালয় প্রাঙ্গণ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।এতে প্রায় সাড়ে ৬ লক্ষ্য টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বুধবার বেলা ২ ঘটিকার দিকে এই আগুনের ঘটনা ঘটে।নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, হাসপাতাল রোডে আনোয়ার ভ্যারাইটি স্টোর দোকানে আগুন লাগলে তা মূহূর্তে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে স্টেশনের ৩ টি ইউনিটের ১৫ জন কর্মী ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে।

প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনে ৪ টি দোকানঘর ও একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয় পুড়েছে।খানে আলম খান বলেন,প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts