• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
  • English Version

নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন-সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা – IPCSBDPress

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন


আপডেটঃ ২:৫৬ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- আজ ২১ এপ্রিল মঙ্গলবার জেলার বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য চলমান এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।পরিদর্শনকালে তিনি পরীক্ষার হলসমূহের সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক এ সময় বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি কঠোরভাবে সতর্ক করেন।পরিদর্শনকালে তিনি কেন্দ্রসমূহে দায়িত্বরত শিক্ষক, কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষার গুণগত মান বজায় রাখতে তাঁদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসনের এমন তদারকি কার্যক্রমে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।সংশ্লিষ্টরা আশা করছেন, জেলা প্রশাসনের কঠোর নজরদারিতে এবার নেত্রকোণায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা​।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts