• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

সোনারগাঁয়ে ২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা পরীক্ষা দিলো শিক্ষার্থীরা!

Reporter Name / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

[ad_1]

সোনারগাঁয়ে ভুল প্রশ্ন দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। পরে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা বিষয়টি কক্ষে দায়িত্বরত শিক্ষককে বলার পরও কোনো ব্যবস্থা নেননি। পরে বেলা সাড়ে ১১টায় তাদের পরীক্ষার প্রশ্ন পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দিয়ে দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়। তাদের অভিযোগ, নতুন করে সময় বাড়ানো হলেও নির্দিষ্ট সময় পার হওয়ার আগেই খাতা নিয়ে নেন শিক্ষকরা।

দেলেয়ার হোসেন নামে একজন অভিভাবক বলেন, পরীক্ষার কেন্দ্র সচিব মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে এমন ঘটনা ঘটেছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হলে এর দায়ভার কে নেবে। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সিনহা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার বলে, আমরা বার বার বলার পরও শ্রেণি শিক্ষকরা গুরুত্ব দেননি। পরে দেড় ঘণ্টা সময় অতিবাহিত হওয়ার পর ২০২৬ সালের প্রশ্ন দেন এবং ১ ঘণ্টা ২৫ মিনিট সময় বাড়িয়ে দেন।

কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিন সরকার বলেন, ভুলে ২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছে। পরে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২৬ সালের প্রশ্ন দেওয়া হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ভুলে ২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে, পরে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে কেন্দ্র সচিবকে অব্যহতি দেওয়া হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts