• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন |
  • English Version

বন্দরে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে কলেজ থেকে ফেরার পথে এক ছাত্র ও ছাত্রীকে পথরোধ করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। এ সময় ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, কদমরসুল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মো. মিনহাজুল ইসলাম (১৯) এবং তার সহপাঠী ফাতেমা খাতুন তানিয়া (১৮) কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে তারা নবীগঞ্জ ইসলামবাগ স্কুল মাঠের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একটি বখাটে দল তাদের পথরোধ করে।

এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মিনহাজুলের কাছ থেকে নগদ ১ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তার সহপাঠী তানিয়ার কান থেকে প্রায় ২ আনা ওজনের স্বর্ণের দুল জোরপূর্বক খুলে নেওয়া হয়। লুটপাটের একপর্যায়ে বখাটেরা ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী মিনহাজুল ইসলাম বাদী হয়ে হাজীগঞ্জ এলাকার মো. সানি ও সোয়াব এবং নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মো. লাবিব, নাঈম ও সীমান্তসহ ৮ জনকে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts