• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
  • English Version

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি, ১০ হাজার টাকা  জরিমানা

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন


সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়াই ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১ ও জেলা প্রশাসন নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।

অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকায় অবস্থিত মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts