• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন জুঁই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সিদ্ধিরগঞ্জে সালু হাজী রোডে জামে  মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন বিএনপি থেকে সংরক্ষিত নারী এমপি মনোনীত হলেন নিশিতা Pinco Casino 2026: Registration, KYC, Games & Cashier শুধু চিকিৎসা নয়, জনসচেতনতা বাড়ানোও জরুরি: স্বাস্থ্যমন্ত্রী  আড়াইহাজারে তিতাসের ২২০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন স্যানিটারি প্যাডসহ পিরিয়ড পণ্য নিষিদ্ধ করলো মিয়ানমারের সামরিক জান্তা সরকার রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার, বাসসহ অস্ত্র উদ্ধার প্রধানমন্ত্রী আসলে দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন: অতিরিক্ত প্রেস সচিব

বিএনপি থেকে সংরক্ষিত নারী এমপি মনোনীত হলেন নিশিতা

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সেলিনা সুলতানা নিশিতা। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় নরসিংদী – গাজীপুর আসনের সংরক্ষিত নারী আসনে তার নাম ঘোষণা করা হয়।

সেলিনা সুলতানা নিশিতা নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের আলী নেওয়াজ এর মেয়ে।

ছাত্ররাজনীতির অঙ্গনে সাহসিকতা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত সেলিনা সুলতানা নিশীতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক তিনবারের সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকসহ গুরুত্বপুর্ণ দ্বায়িত্ব পালন করেন তিনি।

রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে একাধিকবার গ্রেফতার, কারাবরণ ও রিমান্ডের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। নির্যাতন, হামলা ও মামলার পরও তিনি দলের আদর্শ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থেকেছেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময় থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সেলিনা সুলতানা নিশীতার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সংরক্ষিত নারী আসনের জন্য তার নাম ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts