• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
  • English Version

প্রশাসক এরশাদ আলী ঈশা – IPCSBDPress

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন


আপডেটঃ ১২:৪৭ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।তিনি বলেন, একটি জাতি যত বেশি শিক্ষিত হয়, সে জাতি তত বেশি উন্নত, সমৃদ্ধ ও সচেতন হয়ে ওঠে।বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টায় রাজশাহীর তানোর কলেজ চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাই মানুষের চিন্তা-চেতনা, মূল্যবোধ ও নৈতিকতাকে বিকশিত করে এবং একটি শক্তিশালী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই।শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষাও নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রশাসক আরও বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলেই একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।তবেই একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম অরণ্য কুসুম, তানোর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সামসুর রহমান মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts