• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সানেরবাড়ি গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান ওই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন। সানেরবাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামের অর্জুন বাদশা, হাফিজুর তাকে পথরোধ করে জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার পলাশ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।

পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ। হাফিজুর রহমানকে গ্রেপ্তারের পর ভুক্তভোগী কিশোরী তাকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে।   অপর আসামীকেও গ্রেপ্তারে অভিযান চলছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category