• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ – IPCSBDPress আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলার আয়োজন করতে যাচ্ছে এনসিপি নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে ডাকাতি, আটক ১৩ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়, সুরে সুরে শেষ শ্রদ্ধা আশা ভোঁসলেকে সীতাকুণ্ডে পাহাড় কেটে ডিপো নির্মাণের অভিযোগ, জরিমানা ও কারাদণ্ড ফতুল্লায় কৃষক দল নেতার অফিসে সৈনিক লীগ নেতার ছেলের ভাঙচুর সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক

রাজশাহী কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন – IPCSBDPress

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন


আপডেটঃ ১:০৩ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজশাহী কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়।বাংলা সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে নতুন বছরকে স্বাগত জানাতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলীর নেতৃত্বে ‘বাংলা বর্ষবরণ-১৪৩৩’ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রঙিন পোশাক, ব্যানার, ফেস্টুন এবং গ্রামীণ ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরেন।

এতে করে পুরো ক্যাম্পাসজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণে বৈশাখী মেলার উদ্বোধন করা হয় এবং অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।পরে সকাল সাড়ে ১০টায় পুকুরপাড়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের প্রতীক।এ উৎসবের মাধ্যমে সমাজ-সংস্কৃতি ও দেশের সামগ্রিক উন্নয়নে সবার সম্পৃক্ত হওয়া জরুরি।উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী বলেন, অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় সমৃদ্ধ জাতি গঠনে পহেলা বৈশাখের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিকাল সাড়ে ৪টায় সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি নতুন মাত্রা পায় এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম সমাপ্ত হয়।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts