• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

চরকিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীকে আটক করায় ৩জনকে কুপিয়ে জখম

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকিশোরগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীকে আটক করাকে কেন্দ্র করে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন— শাহ্ সুলতান গাজী (৩৫), আব্দুল্লাহ (২০) ও আল মামুন (২৩)। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ী নাছিরকে আটকের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

জানা যায়, গত রোববার বিকেলে চরকিশোরগঞ্জ মার্কেট সংলগ্ন মোশাররফের দোকানের সামনে নাছির উদ্দিনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাকে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

এ ঘটনার পর প্রতিশোধমূলকভাবে একটি সংঘবদ্ধ চক্র শাহ্ সুলতান গাজী, আব্দুল্লাহ ও আল মামুনের ওপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহত শাহ্ সুলতান গাজী বাদী হয়ে গত ১৩ এপ্রিল সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মোঃ আসলাম মিয়া (৫০), ইব্রাহিম খলিল (৩২), মোঃ আরিফ (২৭), আসিফ (২৫), মনির হোসেন (৪৫), নাছির (২৭) ও হিরন (৩৮)-সহ মোট সাতজনকে আসামি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হামলা বলে উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চললেও কার্যকর ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটছে।

এদিকে, তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category