
আপডেটঃ ২:৪৮ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০২৬
নেত্রকোণা:- নেত্রকোণায় গত ১৮ দিনে হামের উপসর্গ ও হাম নিয়ে হাসপাতালে আসা ২১৭ জন রোগীর মধ্যে ভর্তি রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়ে দাড়িয়েছে ১০৬ জনে।জেলা সিভিল সার্জন গোলাম মওলা জানান, চিকিৎসা নেয়া রোগীদের মধ্যে বর্তমানে ২৪ জন রোগীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।বাকি ২০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং ৬২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।জেলা সিভিল সার্জন গোলাম মওলা জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতাল গুলোতে হামের উপসর্গ নিয়ে ৮ জন রোগী চিকিৎসা নিয়েছে।
এর মধ্যে ৭ জনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।১জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অপরদিকে জেলার প্রবল ঝুকিপূর্ণ এলাকা আটপাড়ায় বিশেষ কর্মসূচির আওতায় গত ৯ দিনে ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ১২২ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। সেখানে টানা ২১দিনে ১৪ হাজার ৮০৯ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নিয়ে চলছে হামের টিকাদান বিশেষ কর্মসূচি।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।