• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

পহেলা বৈশাখে ফতুল্লা প্রেসক্লাবের আনন্দ র‌্যালি

Reporter Name / ১৬৪ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

[ad_1]

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় পান্তা-ইলিশ উৎসব ও বর্ণাঢ্য র‍্যালি। আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে স্বাগত জানায় সংগঠনটির সদস্যরা।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ফতুল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে থানা গেইট হয়ে পুনরায় ফতুল্লা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

 র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন এবং “শুভ নববর্ষ” স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় পান্তা-ইলিশ উৎসব, যেখানে সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অংশগ্রহণ করেন। এ সময় একে অপরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

 

 এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সহ-সভাপতি সেলিম মুন্সী, পিয়ার চাঁন, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল হোসেন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক সেলিম হেসেন, জসিম উদ্দিন, পম আজিজ, রাকিব চৌধুরী শিশির, আরিফ হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category