
আপডেটঃ ২:৪৭ অপরাহ্ণ | এপ্রিল ০৮, ২০২৬
নেত্রকোণা:- নেত্রকোণা আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়ন মঙ্গলসিদ্ধ খাজান্তী নামক স্থানে গরু চুরিকে কেন্দ্র করে এক দিনমজুর আল আমিন এর উপর মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে গত মঙ্গলবার বিকালে গুচ্ছগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে গুচ্ছগ্রামবাসী।তার ওপর গরুচুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া শ্রমিককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন খাজান্তীর গুচ্ছগ্রামবাসী।এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মোঃ আবুল কাশেম, মোঃ জনি মিয়া, আব্দুল কাইয়ুম, মন্টু চন্দ্র সরকার, মোঃ নুরুজ্জামান, ইমরান হোসেন, মোছাঃ লতিফা আক্তার, রুমা আক্তার, শাবানা আক্তার, মোঃ রতন মিয়া, আব্দুল হাইসহ অনেকেই।
এ সময় তারা শ্রমিক আল আমিনের মুক্তির দাবি করে বলেন সে আত্যন্ত গরীব ঘরের একজন নিরীহ মানুষ।তার নামে ইতিপূর্বে কোন চুরির রেকর্ড নেই।আমরা তাকে চিনি সে অত্যান্ত ভালো মানুষ।এজন্য প্রশাসনে কাছে সঠিক তদন্তের দাবি জানিয়ে বলেন অসহায় আল আমিনের জন্য তার পরিবারের সকলেই অনাহারে রয়েছেন।এলাকাবাসী তার মুক্তির জন্য ন্যায় বিচার দাবি করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ০১-০৪-২০২৬ তারিখ বুধবার দিবাগত রাত অনুমান ০২ ঘটিকা হতে ভোর ৪ ঘটিকার মধ্যবর্তী কোন এক সময়ে আটপাড়া মঙ্গলসিদ্ধ সাকিনস্থ গরুর খামার হতে ১৪টি গরুর মধ্যে ১০টি গরু ও ১টি ছাগল চুরি হয়।এতে খামারের মালিক মোস্তাকিম সন্ধেহ করে আল আমিনকেবেধড়ক আসামি করে মামলা দায়ের করে।এখন সে জেলখানায় রয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।