• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
  • English Version

পলাশে স্ত্রী গেলেন বেড়াতে, স্বামী নিজ ঘরে করলেন আত্মহত্যা

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন


নরসিংদীর পলাশে গলায় ফাঁস দিয়ে শুভ চক্রবর্তী (১৮) নামে এক তরুণের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

নিহত শুভ চক্রবর্তী রাবান গ্রামের সুজন চক্রবর্তীর ছেলে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের একটি প্লাস্টিক কারখানর শ্রমিক ছিলেন।

নিহতের বাবা সুজন চক্রবর্তী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘোড়াশাল পৌর এলাকার চামড়ার গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সাথে প্রেম করে বিয়ে হয় শুভ চক্রবর্তীর। তাদের সংসারে দ্রুব চক্রবর্তী নামে আট মাসের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ে হওয়ার পর মাঝে মধ্যে তাদের কথা কাটাকাটি হতো। গতকাল রোববার বিকেলে স্ত্রী স্বর্ণা চক্রবর্তী শিশু সন্তানকে নিয়ে স্বামীকে বাসায় রেখে বাপের বাড়ি বেড়াতে যায়। পরে রাতের কোন একসময় ঘরের ভিতরে দরজা বন্ধ করে ধন্নার (বিম) সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শুভ চক্রবর্তী।

এদিকে আজ সকাল ৯টার দিকে ছেলের খাবার দুধ নিতে স্বামীর বাড়িতে আসেন নিহত শুভ চক্রবর্তীর স্ত্রী স্বর্ণা চক্রবর্তী। পরে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখে অনেক ডাকাডাকি করেও স্বামীর সাড়াশব্দ পায়নি। এসময় স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে শুভ চক্রবর্তীর মরদেহ ঘরের ধন্নার সাথে ঝুলতে দেখেন। পরে এ ঘটনার খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নার তদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আত্মহত্যার কারণ উদঘাটনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts