• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৫০তম বিসিএস পরীক্ষা ঘিরে রাজশাহীতে আরএমপির বিশেষ নিষেধাজ্ঞা জারি – IPCSBDPress

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:০৭ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা উপলক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।পরীক্ষার দিন গুলোতে কেন্দ্রের আশপাশে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ থেকে ৩০ এপ্রিল এবং ৪ থেকে ৭ মে ২০২৬ পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। রাজশাহী মহানগরীর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, বুলনপুর, রাজশাহী কোর্ট ও রাজপাড়া এলাকায় নির্ধারিত কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরএমপি জানায়, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতাবলে প্রতিটি পরীক্ষার দিনে কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।এই নিষেধাজ্ঞা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বলবৎ থাকবে।

আরএমপি আরও জানিয়েছে, উক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।৫ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category