• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার – IPCSBDPress বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ৪ নরসিংদীর বেলাবতে হযরত শাহ ইরানী মাজারের বাৎসরিক ৩দিন ব্যাপী ওরশ মোবারক শুরু ফতুল্লায় নামাজ পড়তে গিয়ে কিশোর লামিম নিখোঁজ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল বা পরে উত্থাপনের প্রস্তাবে আমরা মর্মাহত কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ – IPCSBDPress মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রানার বিরুদ্ধে গুমের অভিযোগ, গ্রেপ্তার ৩

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ – IPCSBDPress

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন


আপডেটঃ ১২:২৯ অপরাহ্ণ | এপ্রিল ০২, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে চালানো এসব অভিযানে মাদক কারবারিদের ফেলে যাওয়া বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।বিজিবি জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে চরমাজদিয়ার বিওপি এলাকার দামকুড়া থানার পশ্চিমপাড়া আমবাগানে অভিযান চালানো হয়।এ সময় একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা এসব ফেলে পালিয়ে যায়।এছাড়াও একই রাতে রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির সোনাইকান্দি বিওপি এলাকার একটি পৃথক অভিযানে আরও ৭ বোতল ফেনসিডিল ও ৩৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts