• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনকে গণমানুষের সংবর্ধনা

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

[ad_1]

নরসিংদী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং নরসিংদী জেলা বিএনপি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব তোফাজ্জল হোসেন ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পরে স্থানীয় জনগণ তাঁকে সংবর্ধনা প্রদান করেন।

বুধবার (১ এপ্রিল) সকালে তিনি নরসিংদী শহরে পৌঁছালে নরসিংদী-৩ আসনের এমপি মনজুর এলাহীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও শতাধিক সাধারণ মানুষ তাকে সংবর্ধনা জানাতে আসেন।

এ সময় স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী বাসাইলস্থ নরসিংদী ক্লাব এলাকায় জড়ো হয়ে তাঁকে স্বাগত জানান। উপস্থিত জনতার উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরে সেখান থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবপুর উপজেলায় তাঁর নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বিভিন্ন স্থানে মানুষ দাঁড়িয়ে নবনিযুক্ত এই প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

তোফাজ্জল হোসেন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি নরসিংদী জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।’

স্থানীয়রা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে নরসিংদী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদারসহ উপজেলা,পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত নতুন করে দেশের বিভিন্ন জেলার ১৪ জন জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেন। এর মধ্যে তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category