• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা প্রতিমন্ত্রীর নির্দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপি সভাপতি কে প্রাণনাশের হুমকির অভিযোগ – IPCSBDPress বন্দরে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার নেই নারায়ণগঞ্জে মন্দিরভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের পুরস্কৃত নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড মুন্সিগঞ্জে যাদের নেতৃত্বে আজমেরী ওসমানের পক্ষে মিছিল মোবাইল কোর্টে ৪৫ হাজার টাকা জরিমানা – IPCSBDPress আফগানিস্তানের কোনো অংশ দখল করার উদ্দেশ্য পাকিস্তানের নেই নগরীতে এক পশলা স্বস্তির বৃষ্টি নারায়ণগঞ্জসহ সারাদেশে সরকারি ফ্রিল্যান্সিং প্রকল্পের যাত্রা শুরু

মোবাইল কোর্টে ৪৫ হাজার টাকা জরিমানা – IPCSBDPress

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন


আপডেটঃ ৩:০০ অপরাহ্ণ | এপ্রিল ০১, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে খোলা বাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে পরিচালিত এ অভিযানে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে চালাকচর বাজার, কাচিকাটা ভূইয়া বাজার এবং খিদিরপুর ইউনিয়নের দরগা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় খোলা বাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।একই দিনে সাগরদী বাজারের স্টার ট্রেডার্স ফিলিং স্টেশনেও অভিযান চালানো হয়।

সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অতিরিক্ত ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান চলাকালে উপস্থিত সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে ডিজেল বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হয়।

এ বিষয়ে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান জানান, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি এবং অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts