• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

শান্তিতে ঘুমাতে চাই স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা – IPCSBDPress

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ৩:১৯ অপরাহ্ণ | এপ্রিল ০১, ২০২৬

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।সোমবার (৩০ মার্চ) বিকেলে বাবার বাড়িতে এই ঘটনা ঘটে।বর্তমানে তিনি দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।আত্মহত্যার চেষ্টার আগে খাদিজা মল্লিক সীমু তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন, সেখানে তিনি লিখেছেন: আমি যথেষ্ট স্ট্রং ছিলাম ! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে ! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন।

দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না।বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন।

এরপর থেকেই খাদিজা হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।সোমবার বিকেলে সেখানে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন।পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসা আল আশারী জানান, রাত সোয়া ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) রাখা হয়েছে।তবে তার অবস্থা এখন অনেকটা স্থিতিশীলশিবলী সাদিকের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রে।২০১১ সালে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।২০১৬ সালে পারিবারিক বনিবনা না হওয়ায় সালমার সাথে তার বিচ্ছেদ ঘটে।

২০১৯ সালের ৮ জুন পারিবারিকভাবে খাদিজা মল্লিক সীমুকে বিয়ে করেন শিবলী সাদিক।খাদিজার পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।তবে ফেসবুক স্ট্যাটাসে বিয়ের পর থেকেই জুলুম ও অন্যায় সহ্য করার যে অভিযোগ তিনি তুলেছেন, তা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।

সাবেক এমপির স্ত্রীর এই চরম পদক্ষেপের নেপথ্যে কেবল মানসিক অসুস্থতা নাকি দীর্ঘদিনের পারিবারিক কলহ, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category